​প্রায় তিন বছরের বর্ণাঢ্য ও সফল কর্মজীবন সমাপ্ত করে বদলিজনিত কারণে বিদায় নিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি স্যার। তাঁর বিদায়লগ্নে প্রতিষ্ঠানের ‘নন্দন নির্ঝর’ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী আয়োজিত হয় এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।